October 11, 2026, 9:11 am
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাতার পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিতব্য ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম’-এ যোগ দিতে সোমবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, কূটনীতিক, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল ইকোনমিক ফোরামে অংশ নেবে।

ব্লুমবার্গের সহায়তায় আগামী ২৩ থেকে ২৫ মে কাতারের দোহায় ‘তৃতীয় কাতার ইকোনমিক ফোরাম : এ নিউ গ্লোবাল গ্রোথ স্টোরি’ শীর্ষক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রযুক্তি, অর্থ ও ব্যবসা খাতের বিশেষজ্ঞরা অংশ নেবেন।

সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

সফর শেষে ২৪ মে (বুধবার) রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫ মে (বৃহস্পতিবার) ভোরে ঢাকায় পৌঁছাবেন তিনি।

এর আগে এ বছরের মার্চে এলডিসি ৫ সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page