September 30, 2026, 8:31 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কানাডায় অস্ত্র প্রশিক্ষণ শিবির চালাতেন হারদিপ : ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিখ নেতা হারদিপ সিং নিজ্জার হত্যার পেছনে ভারতের সম্পৃক্ততার ‘বিশ্বাসযোগ্য অভিযোগ’ তদন্ত করে দেখছে কানাডা। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) জাস্টিন ট্রুডোর  এমন মন্তব্যের পর দুই দেশের সম্পর্কে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে উভয় দেশই একে অপরের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করেছে। এছাড়া ভারত কানাডার নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করেছে। জাস্টিন ট্রুডোও নিজ্জার হত্যায় ভারতকে নিয়ে যে অভিযোগ করেছেন তাতে অটল রয়েছেন।

এর আগে গত ১৮ জুন ব্রিটিশ কলম্বিয়ায় একটি শিখ মন্দিরের বাইরে মুখোশ পরা দুই জন বন্দুকধারী নিজের গাড়িতে গুলি করে হত্যা করে নিজ্জারকে।

এদিকে ভারত কর্তৃপক্ষ হারদিপকে নিয়ে নথি প্রকাশ করেছে যা হাতে পেয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সেখানে বলা হয়েছে, নিহত খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ভারতে একজন সন্ত্রাসী যিনি ১৯৮০ এর দশক থেকেই অপরাধে সম্পৃক্ত। কিশোর বয়সকাল থেকেই তিনি স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছীল।

জাল পাসপোর্টে নিজ্জার ১৯৯৬ সালে কানাডা পালিয়ে যায় এবং দেশটিতে ট্রাকের ড্রাইভার হিসেবে কাজ শুরু করেন। এরপর পাকিস্তানে যায় অস্ত্র ও বিস্ফোরকের প্রশিক্ষণ নিতে। কানাডায় অবস্থান করে তিনি পাঞ্জাবে বেশ কয়েকটি হত্যা ও হামলার নির্দেশও দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, পাঞ্জাবের জালান্দারের ভার সিং পুরা গ্রামের বাসিন্দা নিজ্জার গ্যাংস্টার জীবন শুরু হয় গুরনেক সিং ওরফে নেকার নেতৃত্বে। ১৯৮০ থেকে ৯০ এর দশকে তিনি খালিস্তান কমান্ডো ফোর্স (কেসিএফ) জঙ্গিদের সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০১২ সাল থেকে খালিস্তান টাইগার ফোর্সের (কেটিএফ) প্রধান জগতার সিং তারার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এরপর বিভিন্ন সন্ত্রাসী মামলায় নিজ্জারের নাম এলে তিনি ১৯৯৬ সালে কানাডা পালিয়ে যান।

কানাডার যাওয়ার পর নিজ্জার সন্ত্রাসী কার্যকলাপের জন্য তিনি তার সহযোগী-যারা মাদক ও অস্ত্র চোরাচালানে যুক্ত ছিলেন তাদের কাছ থেকে অর্থ নেওয়া শুরু করেন। নিজ্জার জগতার সিং মিলে পাঞ্জাবে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেন এবং কানাডায় একটি সন্ত্রাসী গ্যাং গঠন করেছেন। এতে মন্দীপ সিং ধালিওয়াল, সার্বজিত সিং, অনুপভীর সিং, দর্শন সিং যুক্ত বলে ভারতের নথিতে দাবি করা হয়েছে। এখানে তারা অস্ত্র প্রশিক্ষণশিবির চালাতেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page