October 7, 2026, 5:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

কানাডার ভ্যাঙ্কুভারে প্রচণ্ড তুষারঝড়; যান চলাচল বন্ধ, বিমানের ফ্লাইট বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডার প্রশান্ত মহাসাগর উপকূলীয় ভ্যানকুভার এলাকায় ভয়াবহ তুষার ঝড়ে মারাত্মক রকমের বরফ পড়েছে এবং দৃষ্টিসীমা একেবারে সীমিত হয়ে এসেছে। এর ফলে গতকাল মঙ্গলবার ওই এলাকায় যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং বিমানের শত শত ফ্লাইট বাতিল হয়েছে। ভাঙ্কুভারে অবস্থিত কানাডার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব ক্রিসমাস ডে’র কয়েকদিন আগে এই দুর্যোগপূর্ণ অবস্থা দেখা দিল।

প্রশান্ত মহাসাগরের নিম্নচাপ এবং আর্কটিক এলাকা থেকে বয়ে আসা প্রচণ্ড ঠাণ্ডা বাতাস ভাঙ্কুভার অঞ্চলকে মারাত্মক রকমের শীতার্ত অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। সেখানকার তাপমাত্রা বর্তমানে মাইনাস ২৫ ডিগ্রিতে রয়েছে। ক্রিসমাস ডি’র আগ পর্যন্ত এ অবস্থা চলতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

এনভায়রনমেন্ট কানাডা চরম ঠাণ্ডা, তুষারপাত এবং আর্কটিক এলাকা থেকে বায়ুপ্রবাহের সতর্কতা জারি করেছে। লোকজনকে গরম কাপড় পরে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি এরকম মারাত্মক অবস্থায় আগামী কয়েকদিন গাড়ি নিয়ে বের না হওয়ার অনুরোধ জানিয়েছে এনভায়রনমেন্ট কানাডা।

এয়ারলাইন ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট অ্যাওয়ারের তথ্য মতে, মঙ্গলবার বিমানের ২০০ ফ্লাইট বাতিল হয়েছে এবং ৬৭টি ফ্লাইট বিলম্বিত হয়।



Our Like Page