April 12, 2026, 12:04 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

কান্নাজড়িত কণ্ঠে ইসরাইলকে দয়া দেখানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কান্না চেপে রেখে গাজায় গণহত্যা এবং ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করে ইসরাইলকে ‘দয়া’ দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান ট্রেড্রোস আধানম গেব্রিয়াসুস। ইসরাইলের নিজের স্বার্থেই শান্তি প্রতিষ্ঠা প্রয়োজন বলেও মত দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ‘টিআরটি ওয়ার্ল্ড’ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে আবেগঘন বক্তব্যে গেব্রিয়াসুস বলেছেন, গণহত্যা-যুদ্ধ ইসরাইলকেই ক্ষতিগ্রস্ত করছে এবং এর থেকে স্থায়ী সমাধান আসবে না।

ইথিওপিয়ায় নিজের যুদ্ধকালীন স্মৃতির কথা স্মরণ করে তিনি আরো বলেছেন, আমি অনুভব করতে পারছি যে গাজার মানুষ এই মুহূর্তে কেমন আছেন। আমি এর গন্ধ পাচ্ছি। আমি কল্পনা করতে পারছি। এমনকি শব্দও শুনতে পাচ্ছি। এটি পিএসটিডির (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) কারণে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ‘গাজায় মানুষ কতটা কষ্ট পাচ্ছে তা আপনারা কল্পনা করতে পারছেন। খাবারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা সত্যিই ভুল। চিকিৎসা সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করা ঠিক নয়।’

বৃহস্পতিবার জাতিসংঘ প্রায় ৯০ ট্রাক ত্রাণ বিতরণ শুরু করেছে, যা ২ মার্চ ইসরাইলের সর্বাত্মক অবরোধ আরোপের পর গাজায় প্রথম সরবরাহ। তবে, কেবল রাজনৈতিক সমাধানই অর্থবহ শান্তি বয়ে আনতে পারে বলে মনে করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম গেব্রিয়াসুস।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page