April 11, 2026, 5:30 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

কালীগঞ্জে গোডাউনে আগুন ৬ লাখ টাকার পাট ভস্মিভুত

এম কবীর, ঝিনাইদহ :ঝিনাইদহের কালীগঞ্জে সিমেন্ট ও পাটের গোডাউনে আগুন লেগে ৬ লক্ষাধিক টাকা মালামাল ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার ভোরে আগুল লাগার সংবাদ পেয়ে কালীগঞ্জ ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চার ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।

কালীগঞ্জ পৌরসভাধীন রেলগেট এলাকার এএম ট্রেডার্সের ওই গোডাউনে রাতের কোন এক সময় বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করছে ফায়ার সার্ভিস। এএম ট্রেডার্সের মালিক আব্দুল মোমিন পান্নু জানান, প্রতিদিনের মত বুধবার দিবাগত রাত ৮ দিকে গোডাউনের সাটার বন্ধ করে বাড়িতে যায়। ভোর ৫টার দিকে প্রতিবেশির মাধ্যমে জানতে পারি আমার পাটের গোডাউন থেকে ধোয়া বের হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তিনি আরো জানান, গোডাউনে পাট ও সিমেন্ট মিলে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ ছিল। আগুনের পাটের বেশিরভাগ পুড়ে গেছে। এছাড়া প্রচুর সিমেন্ট ও বিল্ডিং এর ছাদ নষ্ট হয়েছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, ভোর ৫.১৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌছে কাজ শুরু করি। ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের গোডাউনে থাকা পাটের গাদা কমবেশি পুড়ে যায় বলে উল্লেখ করেন।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচাল আব্দুস ছালাম জানান, আগুনের তাপ আর ধোয়ায় প্রথম দিকে ফায়ারফাইটারদের গোডাউনে প্রবেশ করতে সমস্যা হচ্ছিল। যে কারনে আগুন নিয়ন্ত্রনে আনতে বেশ সময় লেগে যায়। আগুনে প্রায় ৬ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page