October 4, 2026, 12:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কাশিমপুর কারাগারে কারারক্ষীর মোজায় মিললো ২০০ ইয়াবা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ভেতরে প্রবেশের সময় ২০০ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ ঘটনার পর তাকে বরখাস্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছে কারা কর্তৃপক্ষ। সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটক কারারক্ষী মো. মতিউর রহমানের বাড়ি ঢাকার ধামরাই থানায়।

কারা সূত্রে জানা গেছে, কারারক্ষী মতিউর রহমান সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কারাগারের ভেতরে প্রবেশ করছিলেন। এ সময় অন্য কারারক্ষীরা তার দেহ তল্লাশি করেন। পরে তার মোজা থেকে এক প্যাকেটে ৯৮ পিস ইয়াবা ও অন্য প্যাকেটে ভাঙা অবস্থায় ১০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযুক্ত কারারক্ষী মতিউর রহমানকে আটক করা হয়। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাৎক্ষণিক তাকে বরখাস্ত করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম জানান, ওই কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page