September 30, 2026, 6:38 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

কাশ্মিরে সহকর্মীদের দিকে গ্রেনেড ছুড়ে মারলেন ভারতীয় সেনা কর্মকর্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের জম্মু কাশ্মীরে সহকর্মীর দিকে গুলি ও গ্রেনেড ছুড়ার অভিযোগ উঠেছে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজন জখম হয়েছেন। তবে কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার রাজৌরির থানামান্ডি এলাকায় নিয়ন্ত্রণ রেখার কাছে এ ঘটনা ঘটে। খবর- হিন্দুস্তান টাইমস।

সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, এ ঘটনার পেছনে ব্যক্তিগত ইস্যু ছিল। আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যান্য সেনা কর্মকর্তাদের ধারণা মেজর প্রথমে শূন্যে গুলি চালিয়েছিলেন। পরে তিনি নিশানা করেন সহকর্মীদের দিকে। তবে যাদের দিকে নিশানা করেছিলেন তারা সন্ত্রাস মোকাবিলায় অত্যন্ত দক্ষ ছিলেন। সে কারণে বেঁচে যান।

এদিকে গুলির আওয়াজ শুনেই রেজিমেন্টার মেডিকেল অফিসার দ্রুত ছুটে যান এলাকায়। এছাড়া আরও বেশ কয়েকজন কর্মকর্তাও সেখানে ছুটে যান। এরপর ওই মেজর গ্রেনেড ছুঁড়তে শুরু করেন বলেও অভিযোগ উঠেছে।

অপরদিকে চলতি বছরের এপ্রিল-মে মাসে জম্মুর রোজৌরির কান্দি ফরেস্ট এলাকায় বিদ্রোহীদের দুটি হামলা হয়। এসব হামলায় মোট দশ সেনা সদস্য মারা যান। এছাড়া এক কর্মকর্তাও আহত হয়েছিলেন। আর্মি ট্রাকের উপর হামলা চালানো হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page