October 17, 2026, 1:07 pm
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কাশ্মীরে বন্দুক হামলার জবাব দিতে সামরিক অভিযানের সবুজ সংকেত দিলেন মোদি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলার জবাব দিতে দেশের সশস্ত্র বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজ বাসভবনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহানসহ তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেন মোদি।

প্রতিবেদন মতে, বৈঠকে মোদি স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, ভারতীয় সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌসেনারা ‘যখন খুশি, যেখানে খুশি’ পেহেলগামে হামলার বদলা নিতে পারে। কোথায়-কীভাবে হামলা চালানো হবে, কীভাবে পরিকল্পনা করা হবে- সেই সংক্রান্ত বিষয়ে কোনো বাহিনীর হাত-পা বেঁধে রাখা হবে না।

এই ধরনের পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে মোদি তিন বাহিনীর ওপরই পূর্ণ আস্থা রাখছেন বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশকুমার ত্রিপাঠীর সামনেই মোদি বলেছেন,

আমাদের প্রতিক্রিয়া কী হবে, কীভাবে হবে সেই পদক্ষেপ নেয়া হবে। টার্গেট কী হবে এবং কখন-কোথায় অ্যাকশন নেয়া হবে, তা নির্ধারণ করার পূর্ণ স্বাধীনতা আছে (সশস্ত্র বাহিনীর)।

এদিকে সূত্রের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী মোদির বার্তায় ২৬ জনকে হত্যাকারীদের (কাশ্মীরে) বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে ‘সবুজ সংকেত’ দেয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page