April 12, 2026, 2:58 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

কাশ্মীরে মুসলিম যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে হিন্দু গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে ভারত সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামী মুসলিম যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার জন্য স্থানীয় গ্রামীণ হিন্দু গেরিলাদেরকে অস্ত্র সরবরাহ করছে বিজেপি সরকার। ফরাসি বার্তা সংস্থা এএফপি গতকাল (শুক্রবার) এই খবর দিয়েছে।

সরকারের কাছ থেকে এভাবে অন্তত পাঁচ হাজার গ্রামবাসী অস্ত্র পেয়েছে। ‘অল হিন্দু মিলিশিয়া’ ইউনিটে নাম লেখানো ও অস্ত্র হাতে পাওয়া সঞ্জিত কুমার নামে এক সরকারি চাকরিজীবী জানান, এরই মধ্যে তিনি ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছেন। সঞ্জিত কুমার জানান, “দেশের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে সেই তার লক্ষ্যবস্তুতে পরিণত হবে”।

এএফপি বলছে, গ্রাম প্রতিরক্ষা বাহিনী নামে ভারত সরকারের গঠন করা নতুন মিলিশিয়া ইউনিট গত বছর থেকে কাজ শুরু করে। তবে স্থানীয় মুসলমানদের আশঙ্কা, হিন্দুদের সশস্ত্র এ তৎপরতায় কাশ্মীর সংকট আরো মারাত্মক আকার ধারণ করবে। একটি সম্প্রদায়ের তরুণ-যুবকদের মধ্যে এভাবে অস্ত্র ছড়িয়ে দেয়া কারো জন্য ভালো হবে না বলে স্থানীয় মুসলিমরা মনে করছেন। এতে উত্তেজনা আরো বাড়বে বলে তাদের ধারণা।

১৯৪৮ সালে ভারত ও পাকিস্তান সৃষ্টির পর থেকে কাশ্মীর নিয়ে এ পর্যন্ত দুদেশের মধ্যে অন্তত তিনবার যুদ্ধ হয়েছে। দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে। এ অবস্থায় কাশ্মীরে বেশ কয়েকটি মুসলিম স্বাধীনতাকামী সংগঠন গড়ে উঠেছে। মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মীর অঞ্চলে ভারত সরকার প্রায় পাঁচ লাখ সেনা মোতায়েন করে রেখেছে।

ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েক দশকের এই স্বাধীনতাকামী সংগঠনগুলোর আন্দোলন বন্ধের চেষ্টা করছেন। এজন্য তিনি ২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিল করেছেন এবং এখন সেনাবাহিনীর পাশাপাশি হিন্দু মিলিশিয়া বাহিনী গঠন করলেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page