March 29, 2026, 8:50 pm
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে দুধ দিয়ে গোসল করে ভাইরাল হওয়া ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুধ দিয়ে গোসল করে ভাইরাল হওয়া সেই ছাত্রলীগ নেতা আরমিন আহমেদকে কুপিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস সড়কে হামলার শিকার হন তিনি। পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান  বিষয়টি নিশ্চিত করেছেন।

আরমিন আহমেদ উপজেলা সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা মৃত গোলাপ মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে করে আরমিনসহ চার বন্ধু থানারঘাট এলাকার একটি হোটেলে খেতে যান। সেখান থেকে ফেরার পথে মির্জাপুর বাইপাস সড়কে পৌঁছালে দুটি মাইক্রোবাসে করে ১৫-২০ জন যুবক এসে তাদের গতিরোধ করে হামলা চালান।

এসময় তিনি ও তার সঙ্গীরা দৌড়ে পালানোর সময় মাটিতে পড়ে যান আরমিন। তখন হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আরমিনকে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page