April 5, 2026, 8:10 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে নিম্ন আয়ের মানুষের জন্য ২ টাকায় ঈদ বাজার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কিশোরগঞ্জ পৌর শহরের বিন্নগাঁওয়ের ঐতিহ্যবাহী নিরালা হোটেল মালিকের ভবনের বিশাল আঙিনা জুড়ে বসেছে ২ টাকায় ঈদ আনন্দ বাজার। বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১১টা থেকে কয়েকশ ক্রেতার ভিড়ে জমে ওঠে সেই বাজারের কেনাকাটা।

সরেজমিনে দেখা যায়, অসংখ্য টেবিলে থরে থরে সাজানো আছে পণ্য। মাত্র ২ টাকায় কেনা যাচ্ছে শাড়ি, লুঙ্গি, তেল, সাবান, চিনি, চাল, শ্যাম্পু, লবণ, দুধ ও সেমাই। বাজার থেকে দরিদ্র জনগোষ্ঠীর বিভিন্ন বয়সের অসহায় মানুষ প্রয়োজনীয় পণ্য কিনছেন।

কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী নিরালা হোটেল লিমিটেডের অন্যতম পরিচালক জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং জেলা সম্মিলিত নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী এনায়েত করিম অমি তিন বছর ধরে এ ঈদ আনন্দ বাজার পরিচালনা করছেন। এ আয়োজনের সহযোগিতায় ছিল বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল করিম ওয়েলফেয়ার ট্রাস্ট।

শহরের বত্রিশ এলাকার বাসিন্দা ষাটোর্ধ কাশেম আলী বলেন, ঘরে ঈদ আয়োজনের কিছুই ছিল না। ছেলে মেয়ে নিয়ে তারা খুবই দুশ্চিন্তায় ছিলেন। ২ টাকায় ঈদ আনন্দ বাজার থেকে পণ্য কিনে পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছেন অমি সাহেব।

চল্লিশোর্ধ্ব এক নারী গৃহকর্মী আলেয়া খাতুন বলেন, দুদিন পরই ঈদ। ঘরে ঈদ কারর মতো কিছুই নাই। ছেলে-মেয়ে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম। অমি সাহেব আমাদের ঘরে ২ টাকায় ঈদ আনন্দ উৎসব করার সুযোগ করে দিয়েছেন।

ব্যতিক্রমী পরিবেশ বান্ধব মানবিক ঈদ আনন্দ বাজারের আয়োজক এনায়েত করিম অমি বলেন, তিন বছরের মতো এবারও দরিদ্র ও শ্রমজীবী জনগোষ্ঠীর লোকজনের মুখে হাসি ফুটাতে এ আয়োজন। সমাজের বিত্তশালী ও হৃদয়বান লোকজনকে সামর্থ্যনুযায়ী বেকার ও অসহায় লোকজনের পাশে দাঁড়ানো উচিত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page