October 3, 2026, 4:29 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে মন্দির পরিদর্শন করলেন জামায়াত নেতারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের বর্তমান পরিস্থিতিতে কিশোরগঞ্জে মন্দির পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। এসময় তারা মন্দিরের পুরোহিতদের আশ্বস্ত করেন তাদের ওপর কেউ হামলা করতে পারবে না। জামায়াতে ইসলামী তাদের পাশে রয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের সব মন্দিরগুলো পরিদর্শন করেন দলটির নেতারা।

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর সারাদেশে মন্দির বা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায়, তাদের পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর নেতারা।

এর আগে সোমবার রাতে জেলার বিভিন্ন মন্দিরে পাহারা দেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী বলেন, আমাদের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়ানোর জন্য। তাদের মনে সাহস দেওয়ার জন্য বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াতে ইসলামী রয়েছে। আমরা মনে করি সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক। আজকে শহরের সব মন্দির পরিদর্শন করছি। তাদের এই আশ্বাস দিচ্ছি যে, হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। তারা এখানেই বসবাস করবেন, কোনো সমস্যা নেই।

মন্দির পরিদর্শনে উপস্থিতি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সাবেক জেলা অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, শহর জামায়াতের আমির আনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি আবু নাঈম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক জেলা সভাপতি আনোয়ারুল হক, ছাত্রশিবির জেলা উত্তর শাখার সভাপতি শাহরিয়ার মাহমুদ শাকিল, সেক্রেটারি মোজাহিদ বিল্লাহ, অফিস সম্পাদক নেয়ামত উল্লাহ, অর্থ সম্পাদক ঈসা মিয়া প্রমুখ।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page