March 9, 2026, 7:55 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে রঙিন ফুলকপিতে কৃষকের মুখে হাসির ঝিলিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ চড়পাড়া গ্রামে এবার সাদা ফুলকপির পাশাপাশি দেখা মিলছে হলুদ, বেগুনি, কমলা, সবুজ ও লাল রঙের ফুলকপি। ভিন্নধর্মী এই চাষে বেশ লাভবান হয়েছেন স্থানীয় কৃষক মোহাম্মদ মোকাররম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিনন্দ ইউনিয়নের চরপাড়া গ্রামে কৃষকের ক্ষেতে রঙিন এই ফুলকপি শুধু চোখের আরামই দেয় না, পুষ্টিগুণেও তৈরি করেছে আলাদা পরিচয়। অনেকেই মনে করেন এগুলো কৃত্রিমভাবে রং করা, কিন্তু বাস্তবে এগুলো প্রাকৃতিকভাবেই ভিন্ন জাতের ফুলকপি।

‎সব ধরনের ফুলকপিই কম ক্যালোরিযুক্ত এবং ফাইবার, ভিটামিন সিওকে-তে সমৃদ্ধ। বিশেষ করে বেগুনি ও কমলা জাতের ফুলকপিতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশি থাকায় তা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। পাশাপাশি চোখের যত্নেও রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা।

‎সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির দাম কিছুটা বেশি। যেখানে সাদা ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, সেখানে রঙিন ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষ এখনও সীমিত হওয়ায় বাজারে এর চাহিদাও বাড়ছে। শহরের সুপারশপ ও বিশেষ সবজির দোকানগুলোতেও রঙিন ফুলকপির প্রতি ক্রেতাদের আগ্রহ লক্ষণীয়। ফলে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।

‎কৃষক মোহাম্মদ মোকাররম বলেন, “আমি ৩০ শতাংশ জমিতে রঙিন ফুলকপি চাষ করেছি। এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার টাকার মতো বিক্রি করেছি। নিজে পরিশ্রম করায় খরচও তুলনামূলক কম হয়েছে। আগামীতে আরও বেশি জমিতে এই রঙিন ফুলকপি চাষের পরিকল্পনা রয়েছে”৷

‎কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জয়নুল আলম তালুকদার এ প্রতিবেদককে বলেন, “শাকসবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এ বছর প্রায় ৭০০ হেক্টর জমিতে সবজি উৎপাদন হয়েছে। সবজি চাষকে বহুমুখীকরণের অংশ হিসেবে আমরা রঙিন ফুলকপি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছি। সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির বাজারমূল্য বেশি। পাশাপাশি পুষ্টিগুণেও এগুলো সমৃদ্ধ এবং স্বাদেও ভিন্নতা রয়েছে”৷

‎তিনি আরও বলেন, “রঙিন ফুলকপি একটি উচ্চমূল্যের সবজি। সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে কৃষকরা ভালো লাভবান হতে পারেন। আমরা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছি”৷

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page