November 3, 2026, 12:31 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোরগঞ্জের ইটনায় স্ত্রী হত্যায় সোহেল মিয়া (২৩) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মামলার এজাহারে জানা যায়, ২০২০ সালে ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী এলাকার আলাল মিয়ার ছেলে সোহেল মিয়ার সঙ্গে একই গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর মেয়ের সুখের জন্য আলাল মিয়া যৌতুক হিসেবে দুই লাখ টাকার স্বর্ণালংকার ও ঘরের আসবাবপত্র দেন। বিয়ের কিছুদিন পর যৌতুকের জন্য সাবিনাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার শুরু করলে ভ্যান কেনার জন্য সোহেল মিয়াকে আরও ২০ হাজার টাকা যৌতুক দেন।

এরপর পুনরায় এক লাখ টাকা যৌতুক দাবি করলে দিতে অপারগতা জানান সাবিনা আক্তার। এরই জেরে ২০২১ সালের ২২ এপ্রিল রাতে বসতবাড়ির উত্তর পাশের জাম্বুরা গাছের নিচে শ্বাসরোধে সাবিনাকে হত্যা করা হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ওইদিন সাবিনার বাবা ইদ্রিস মিয়া সাবিনার স্বামী সোহেল মিয়া ও শাশুড়ি ফুলবানুকে অভিযুক্ত করে ইটনা থানায় মামলা করেন। একই বছরের ২৪ আগস্ট তৎকালীন ইটনার থানার পরিদর্শক মোহাম্মদ আহসান হাবিব সোহেল মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page