April 27, 2026, 8:07 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় কেঁচো খুড়তে গিয়ে কেউটে ; মাদক ধরতে যেয়ে অস্ত্র ও গুলিসহ নারী গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় একটি বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সেতারা আক্তার (২৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। মূলতঃ মাদক উদ্ধার করতে যেয়ে শেষ পর্যন্ত অস্ত্র উদ্ধার করে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর ছায়াবিতান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেতারা আক্তার কুমিল্লা নগরীর ৪নম্বর দৌলতপুর ছায়াবিতান এলাকার হানিফ মিয়ার মেয়ে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিকেলে দৌলতপুর ছায়াবিতান এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেতারা আক্তারের বসতঘরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সেতারার ভাই দাউদ (৩০) পালিয়ে যান। এ ঘটনায় কুমিল্লা কোতয়ালী মডেল থানায় অস্ত্র আইনে সেতারা আক্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page