September 8, 2026, 10:50 am
শিরোনামঃ
চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় জজ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার হোমনায় জজ মিয়া হত্যা মামলায় আজাদ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, জেলার হোমনা উপজেলার হোমনা পূর্ব পাড়ার আজাদ মিয়ার সঙ্গে একই এলাকার দক্ষিণ পাড়ার আনোয়ার আলীর ছেলে জজ মিয়ার বিরোধ ছিল। এর জের ধরে ২০১৫ সালের ২২ মে সন্ধ্যায় আজাদ মিয়া পরিকল্পিতভাবে জজ মিয়ার ওপর হামলা করেন। এতে ছুরিকাঘাতে জজ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়ার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত জজ মিয়ার বড় ভাই জুলহাস মিয়া বাদী হয়ে আজাদ মিয়া, একই এলাকার সালাউদ্দিন ও নাসির উদ্দিনসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হোমনা থানার উপপরিদর্শক (এসআই) কাজী নাজমুল হক একই বছরের ২৮ মে আসামি আজাদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আজাদ। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার বিকেল ৩টায় আদালতের বিচারক রোজিনা খান এ রায় প্রদান করেন। একইসঙ্গে বাকি ২ আসামি সালাউদ্দিন ও নাসির উদ্দিনকে খালাস দেওয়া হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page