November 1, 2026, 11:07 am
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় জমি নিয়ে দ্বন্দ্বে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার দাউদকান্দিতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে শামসুল হক (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মারুকা ইউনিয়নের নশিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শামসুল হক নশিপুর গ্রামের বাসিন্দা। তিনি বিজিবির নায়েব সুবেদার হিসেবে অবসর গ্রহণ করেছিলেন।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বসতবাড়ির আড়াই শতক জায়গা নিয়ে প্রতিবেশী কামাল মিয়ার সঙ্গে শামসুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ স্থানে ধইঞ্চা রোদে দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় কামাল মিয়া ও তার স্ত্রীসহ পরিবারের লোকজন শামসুল হককে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শামসুল হকের পুত্রবধূ কাজী আকলিমা জাগো নিউজকে বলেন, আমার শ্বশুর নামাজ পড়ে বাড়ি আসার সময় দেখেন আমাদের জায়গায় কামালের স্ত্রী ধইঞ্চা রোদে দিয়েছেন। আমার শ্বশুর সেগুলো সরাতে বললে তারা তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পাশে থাকা একটি বাঁশ দিয়ে তাকে আঘাত করলে তিনি পড়ে যান। এসময় তারা বুকে ও পায়ে আঘাত করতে থাকেন। এতে তিনি গুরুতর আহত হলে আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদ আল হাসান জাগো নিউজকে বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে তার পায়ে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কামাল মিয়া ও তার স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেফতার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১লা নভেম্বর, ২০২৬
  • ১৭ই কার্তিক, ১৪৩৩
  • ২০শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page