September 7, 2026, 11:33 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে স্ত্রীকে হত্যার দায়ে আব্দুর রব নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি প্রদীপ কুমার দত্ত এতথ্য নিশ্চিত করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, প্রায় ১০ বছর আগে নাঙ্গলকোটের বামবাতাবাড়িয়ার আব্দুর রবের সঙ্গে বিয়ে হয় নিহত ঝর্ণা আক্তারের। বিয়ের পর থেকেই আবদুর রব যৌতুকের জন্য ঝর্ণাকে নির্যাতন করতে থাকেন। বিভিন্ন সময় ঝর্ণাকে দিয়ে শ্বশুরবাড়ি থেকে যৌতুকের টাকায় আদায়ও করেন। একপর্যায়ে দ্বিতীয় বিয়ে করেন আব্দুর রব। এরপর আবারও যৌতুকের টাকা দাবি করা হলে ঝর্ণা তা দিতে অস্বীকৃতি জানান। টাকা না দিলে ঝর্ণাকে মেরে ফেলার হুমকি দেন আব্দুর রব।

২০১০ সালের ২৯ নভেম্ব রাত আড়াইটার দিকে আব্দুর রবের মা রাবেয়া আক্তার ঝর্ণার বাবা শামসুল হককে ফোন করে জানান, আব্দুর রব তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর মারধর করে হত্যা করেছেন। পরে মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে ঝর্ণার মরদেহ দেখতে পান শামসুল হক।

এ ঘটনার পরদিন (৩০ নভেম্বর) শামসুল হক বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা করেন। এ মামলায় দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আদালত এ রায় দেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page