September 8, 2026, 11:57 am
শিরোনামঃ
অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লার লালমাই পাহাড়ে একটি মর্টার শেল ঘিরে রেখেছে পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লার লালমাই পাহাড়ে পড়ে থাকা মর্টার শেলের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর এলাকায় মর্টার শেলটি দেখতে পায় স্থানীয়রা।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় লালমাই পাহাড়ে অনেক যুদ্ধ সংগঠিত হয়। ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি ওই সময়ের। এটি অবিস্ফোরিত দেখা যাচ্ছে। সোমবার লালমাই পাহাড়ে ভারি বৃষ্টিপাত হয়। এতে বড় ধর্মপুর এলাকায় পাহাড়ে মাটি সরে গিয়ে মর্টার শেলটি দৃশ্যমান হয়।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে স্থানীয়রা মর্টার শেলটি দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে চারপাশ ঘিরে রাখে। ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মর্টার শেলটি উদ্ধার করে বিস্ফোরণ ঘটানো হবে।

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page