April 6, 2026, 4:36 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় ইয়াবাসহ ৮ মামলার পলাতক আসামী নাছির গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পলাতক অস্ত্র মামলার আসামী কুখ্যাত নাছিরকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। রোববার(৯ মার্চ) দিবাগত রাতে কুমিল্লার মনোহরগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাছিরের বাড়ি উপজেলার সরসপুর ইউপির ভাউপুর গ্রামে। ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে নাছির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ মার্চ দিবাগত রাত প্রায় সাড়ে ৮টায় উপজেলার বিপুলাসার ইউপির সাইকচাইল গ্রামে মাদক বিক্রির জন্য যায় নাছির। সেই সময় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা তার গতিবিধি লক্ষ করে। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, আটককৃত নাছির চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। পাশের এলাকায় সেই আলোচিত গরু চুরির মুলহোতাও সে।

আইনের চোখ ফাঁকি দিয়ে এসব অপকর্মে জড়িত থাকায় বেশ কয়েকবার তাকে আটক করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। অবশেষে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ায় জনসমাজে স্বস্তি ফিরেছে।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র বলেন, তার বিরুদ্ধে ইতোপূর্বে মনোহরগঞ্জসহ বিভিন্ন জায়গায় একাধিক ডাকাতি, চুরি, মাদক ও অস্ত্র আইনে আরও ৮টি মামলা রয়েছে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার  তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page