October 3, 2026, 3:07 pm
শিরোনামঃ
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত বন্ধে কুমিল্লাজুড়ে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত সাঁড়াশি অভিযানে আরও ৩৬৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানা এলাকায় একযোগে এই বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়। এ নিয়ে অপরাধ দমনে জেলা পুলিশের পরিচালিত টানা পাঁচ দফার অভিযানে মোট আটকের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৫ জনে।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সংশ্লিষ্ট থানা ও ডিবি পুলিশের একাধিক ইউনিট এই অভিযানে অংশ নেয়। শনিবার (৩ অক্টোবর) সকালে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ পয়েন্ট ও যেসব এলাকায় উঠতি বয়সের কিশোরদের গ্যাং সংশ্লিষ্টতা ও আড্ডাবাজি বেশি, সেগুলোকে চিহ্নিত করে একযোগে এই অভিযান চালানো হয়েছিল।

পুলিশ সূত্র জানায়, নতুন করে আটক ৩৬৩ জনের অতীত রেকর্ড, অপরাধের ধরন ও সুনির্দিষ্ট সম্পৃক্ততা নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে অভিযানের সময় সাধারণ কিংবা নিরপরাধ কোনো কিশোর যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়টি জেলা পুলিশের শীর্ষ পর্যায় থেকে কঠোরভাবে তদারকি করা হচ্ছে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চার দফায় মোট ১ হাজার ৬৭২ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে তথ্য যাচাই শেষে গুরুতর কোনো অপরাধে সংশ্লিষ্টতা না পাওয়ায় ৯৩০ জনের কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে না জড়ানোর মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৭৪২ জনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানের বিষয়ে জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোরেরা যেন অপরাধমূলক কার্যকলাপ, ক্ষতিকর গ্যাং কালচার কিংবা মাদকের করাল গ্রাসে জড়িয়ে না পড়ে, সেই উদ্দেশ্যেই জেলা পুলিশের এই নিয়মিত পদক্ষেপ। কিশোর অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং জনস্বার্থে এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page