September 9, 2026, 12:06 am
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ১৫ শত ৭০ জনের মাঝে বিনামূল্যে চাল বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ভিজিএফের কর্মসূচির আওতায় কুমিল্লার বুড়িচং উপজেলার উদ্যোগে আজ সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার সুবিধাভোগী ১৫ শত ৭০ জনের মাঝে বিনামূল্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেছেন ।
ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল খালেক বাসসকে বলেন, সরকারী ভাবে আজ উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন সুবিধাভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করেছি। এ চাল পেয়ে সুবিধা ভোগীরা সবাই খুশি। সুবিধা ভোগী আব্দুল মমিন হোসেন বাসসকে বলেন, আমি ৩০ কেজি চাল পেয়েছি। এ চাল পেয়ে আমি অনেক খুশি।
এ সময়ে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল, ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল খালেক, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম, ইউপি সচিব একে এম এস কিবরিয়া, ইউপি সদস্য যথাক্রমে জসিম উদ্দিন, নসু মিয়া, মোঃ মন্তাজ উদ্দিন, তাজুল ইসলাম মুকছু, মোঃ সফিকুল ইসলাম, এরশাদ হোসেন, মোঃ মামুনুর রশীদ, মোঃ এনামুল হক, নারী সদস্য নুরুন নাহার বেগম, শাহেরা আক্তার, জাহানারা বেগম প্রমূখ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page