September 30, 2026, 7:31 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় পুলিশ-বিএনপির সংঘর্ষ ; আহত ১২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৭ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য ও বিএনপির ১০/১২ জন নেতা-কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মনোহরপুর এলাকায় সরকারি মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার ও রোববার ভোটের দিন হরতাল সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি নগরীতে মিছিলের কর্মসূচি ছিল। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে মিছিল বের করলে নেতা-কর্মীরা নগরীর মহিলা কলেজের সামনে জড়ো হতে থাকে। খবর পেয়ে পুলিশ এসে তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতা-কর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড ফাঁকা গুলি করে।

বিএনপি নেতা আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে নগরীতে মিছিল করতে চেয়েছিলাম। পুলিশ বিনা উস্কানিতে মিছিলে বাধা দেয় এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০/১২ জন নেতা-কর্মী আহত হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে বিএনপি নেতা-কর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের ৪ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page