October 17, 2026, 8:18 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় বাণিজ্যিকভাবে গোলাপ ফুল চাষে কৃষকেরা আর্থিকভাবে লাভবান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লা জেলায় বাণিজ্যিকভাবে গোলাপ ফুল চাষ করে ব্যাপক সাফল্য পাওয়া যাচ্ছে। এ জেলায় উৎপাদিত গোলাপের আলাদ বৈশিষ্ট্য রয়েছে। তাই বাজারে এর চাহিদাও বেশি। গত কয়েক বছর ধরে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে ফুল চাষ করে কৃষকরা সাফল্য পাচ্ছিল না। তাই গত কয়েক বছর ধরে জেলার হোমনা, মুরাদনগর, বরুড়া, তিতাস, সদর উপজেলাসহ বেশ কয়েকটি উপজেলায় গোলাপ চাষ শুরু করলেও সাফল্য আসেনি। তাই মাঝপথে এ চাষ বন্ধ হয়ে যায়। তবে সম্প্রতি এ ফুল চাষের উদ্যোগ নিয়ে ব্যাপক সাফল্য পাচ্ছেন কুমিল্লার বরুড়া উপজেলার কৃষক চারু মিয়া। মাটি উর্বর হওয়ায় ফলনও ভালো হচ্ছে। আশা জাগাচ্ছে আশপাশের কৃষকদের। চলতি বছর তিনটি জমির ৩০ শতাংশ জমিতে গোলাপ চাষে লাভবান হয়েছেন চারু মিয়া। নানা জাতের গোলাপ ফুটছে তার জমিতে। চারু মিয়ার এ গোলাপ কুমিল্লার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে। শুরুতে শখের বশে হলেও লাভ হওয়ায় এখন তা পেশায় পরিণত হয়েছে। চারু মিয়ার চাষ দেখে বিস্মিত স্থানীয় কৃষকরা। তারা তার সাফল্যের গল্প বলে বেড়ান এলাকা জুড়ে। তার ব্যবসায় ব্যাপক সাফল্যে গর্বিত তারাও। চারু মিয়া বলেন, গোলাপ চাষ লাভজনক ও চাহিদা থাকার কারণে এ চাষের সম্ভবনা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদ বলেন, কুমিল্লা জেলার জমি উর্বর হওয়ায় এখানে সব ধরনের ফসল ফলে। তবে ফুলের ক্ষেত এ প্রথম সাফল্য পাওয়া গেছে। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে গোলাপ চাষীদের সব ধরনের সহযোগিতাও দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page