October 17, 2026, 2:27 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষ্যে কুয়াকাটায় এবার সহস্রাধিক লোকের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপর সাঁতার প্রতিযোগীতা, হাঁসধরা, হাড়িভাঙ্গাসহ নানা আয়োজনের পাশপাশি মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বুধবার সকাল ৯টায় কুয়াকাটা পৌরভবনের সামনে থেকে মহাসড়কে শোভাযাত্রা শুরু হয়ে ট্যুরিজম পার্কে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শোভাযাত্রায় অন্তত অর্ধশত সামাজিক সংগঠন অংশ নেয়। এছাড়া পটুয়াখালী জেলা ও কলাপাড়া উপজেলা প্রশাসন এবং পৌরসভার আয়োজনে ২৭ সেপ্টেম্বর থেকে তিনদিন ব্যাপী সৈকতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন (কুটুম)’র ব্যবস্থাপনায় দেশবরেণ্য শিল্পীরা সেখানে গান পরিবেশন করবেন।

আবাসিক হোটেল মোটেলের পক্ষ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ৫০ শতাংশ রুম ভাড়া কম নেওয়ার ঘোষণা ছিল। ফলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে কুয়াকাটায় ব্যাপক পর্যটকের আগমন ঘটেছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page