October 31, 2026, 4:51 pm
শিরোনামঃ
যশোর বোর্ডে ৩টিতে শতভাগ পাস করলেও ১৬ প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল মাগুরায় কছুন্দি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা যশোর বোর্ডের এইচএসসিতে পাসের হার ৪৪.৯২ শতাংশ যশোরের বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি নারী ঢাকা বিশ্ববিদ্যালয় এখন স্বাধীনতাবিরোধী অমানুষদের কারখানা : ফজলুর রহমান দেশে পৌঁছেছে সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ভারত থেকে আনা চালে ক্যানসার সৃষ্টিকারী উপাদান ; বিতরণ স্থগিত ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত রাঙ্গামা‌টির সাজেকে দুই ‘সশস্ত্র গোষ্ঠীর’ মধ্যে গোলাগুলি টাঙ্গাইলে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুয়াকাটা সমুদ্র সৈকতে দুই জেলেকে মারধর ;  ৯৯৯-এ ফোন পেয়ে ৩ জনকে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর কুয়াকাটায় দুই জেলেকে ওই ট্রলারের মাঝিসহ বাকি তিনজন মিলে বেধড়ক মারধর করেন। প্রত্যক্ষদর্শী এক পর্যটক এ দৃশ্য দেখে ৯৯৯-এ ফোন করলে ঘটনাস্থলে পৌঁছে কুয়াকাটা নৌ-পুলিশ তাদেরকে আটক করে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে কুয়াকাটা সৈকতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা সৈকত এলাকায় নোঙ্গর করা একটি ট্রলারে ওই জেলেদের মারধরের দৃশ্য চোখে পড়লে মেহেদী নামের এক পর্যটক ৯৯৯-এ ফোন করেন। পরে কুয়াকাটা নৌ-পুলিশ ঘটনাস্থলে এসে নির্যাতিত দুইজনকে হেফাজতে নেয় এবং বাকিদের আটক করে।

আটকরা হলেন- ওই ট্রলারের মাঝি তপন দাস (৩০) ও তার দুই সহযোগী রফিক এবং তারেক। তারা সবাই চট্টগ্রামের বাসিন্দা।

মারধরের শিকার জেলে আকাশ (১৬) চট্টগ্রামের পটিয়া এলাকার মনজুর আলমের ছেলে ও কামাল হোসেন (১৭) ঈদগা এলাকার মো. নুরুল আমিনের ছেলে।

মারধরের শিকার দুই জেলে

ভুক্তভোগীরা জানান, চট্টগ্রামের বাঁশখালী এলাকার মোজাফফর নামের এক ব্যক্তির মালিকানাধীন ট্রলারে দীর্ঘদিন ধরে মাছ শিকার করে আসছেন তারা। গত ৫ দিন আগে ফের তারা সমুদ্রে যান। পরবর্তীতে বকেয়া টাকা এবং টাকা না পেলে মাছ ধরতে অস্বীকৃতি জানালে ওই ট্রলারের মাঝি তপনসহ তার দুই সহযোগী তাদেরকে বেধড়ক মারধর করেন।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, নির্যাতিতদেরকে গভীর সমুদ্রে বেশ কয়েকবার মারধর করা হয়েছে। পরে যখন আজ মাছ বিক্রির জন্য কুয়াকাটায় ট্রলার নোঙর করা হয় তখন তারা নেমে চলে যেতে চান। এ কারণে তাদেরকে আবারো মারধর করা হয়। ৯৯৯-এ ফোন পেয়ে আমরা অভিযুক্তদের আটক করেছি এবং মারধরের শিকার আকাশ ও কামাল আমাদের হেফাজতে আছে। এখন আমরা তাদের অভিভাবককে জানাবো। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page