October 5, 2026, 2:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের উপচে পড়া ভিড় রয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়ে আজ শনিবার ভিড় আরও বেড়েছে। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যটকবাহী বাসসহ প্রাইভেট গাড়ির বহর ছিল চোখে পড়ার মতো।

আজ সকাল ১০টার পরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় সাগরে গোসলে মত্ত হন আগতরা। কনকনে শীত উপেক্ষা করে সাগরে গোসলে নামেন তারা। দুপুরে সৈকতের জিরো পয়েন্ট থেকে দুই দিকে পর্যটকে পরিপূর্ণ হয়ে যায়। কুয়াকাটার সৌন্দর্য মন্ডিত স্পষ্টগুলোতে ঘুরে বেড়াতে দেখা গেছে আগতদের।

ঢাকা থেকে আসা পর্যটক সাফিন আহমদ জানান, পরিচ্ছন্ন সৈকত হিসেবে কুয়াকাটার আলাদা সুখ্যাতি রয়েছে। একই স্পটে দাঁড়িয়ে সূর্যের উদয়-অস্ত অবলোকন করা যায়। রয়েছে দেশের বৃহৎ বৌদ্ধ মূর্তি দেখার সুযোগ। মিশ্রিপাড়া রাখাইন পল্লীতে বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন এই মূর্তি  স্থাপিত রয়েছে।

পর্যটকরা ঘুরছেন লাল কাঁকড়ার চর খ্যাত গঙ্গামতি সৈকতে। সাগর ও নদীর মোহনায় লেম্বুর চরে যাচ্ছেন। তবে অধিকাংশ পর্যটকের অভিযোগ সকল স্পটে যেতে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার। একই অভিযোগ থাকার ও খাওয়ার হোটেল মালিকদের বিরুদ্ধে। যেন গলাকাটা বাণিজ্য করা হচ্ছে পর্যটকদের জিম্মি করে।

এদিকে, নিরাপত্তা নিয়ে নেই কোনো শঙ্কা। হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, আগামীকাল রবিবার পর্যন্ত এমন ভিড় থাকবে।

 



Our Like Page