April 4, 2026, 6:54 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের পর এবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তের দশটেকি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুকিরাম উপজেলার মুরইছড়া বস্তির দাসনু উরাংয়ের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মুরইছড়া সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অংশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শুকুরাম সীমান্তের ১৮৪৪ নম্বর মেইন পিলারের পাশে নিজেদের কৃষিজমিতে কাজ করতে যান। দুপুর দেড়টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং কিছু দূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই যুবকের মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের গুলিতেই ওই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের সিও লে. কর্নেল এএসএম জাকারিয়া জানান, মুরইছড়া সীমান্তে এক যুবকের মৃত্যুর খবর জানা গেছে। বিষয়টি ভারতীয় বিএসএফ অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে বর্তমানে এলাকায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠক চলছে।

এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ মিয়া (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এদিন ভোরে শমশেরনগর সীমান্তের ৮৬৪/৫ নং মূল সীমানা পিলারের কাছে এ ঘটনা ঘটে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page