September 20, 2026, 11:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুষ্টিয়ায় জুলেখা খাতুন (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে রোকনুজ্জামান ওরফে রনি (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রোকনুজ্জামান ওরফে রনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য ফজলুল হকের মাদকাসক্ত ছেলে।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টায় ভাড়াটিয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ জুলেখা খাতুন বাড়ির মালিক হামিদা খাতুনের সঙ্গে তার দোতলায় বসে গল্প করছিলেন। এ সময় ইন্টারনেটের পাসওয়ার্ড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে পূর্ব থেকে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান গৃহবধূ জুলেখার শরীরে পেট্রল, তারপিনসহ অতি দাহ্য মিশ্রিত তরল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে জুলেখা খাতুনের শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। গুরুতর আহত জুলেখাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জুলেখা খাতুন মারা যান।

এ ঘটনায় নিহতের স্বামী মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা পোল্ট্রি ব্যবসায়ী মেহেদী হাসান রোকনুজ্জামান রনির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩ জুন কুষ্টিয়া মডেল থানা পুলিশের পরিদর্শক জাবিদ হাসান মামলার একমাত্র আসামি রোকনুজ্জামানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মামলার একমাত্র আসামি রনিকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page