April 11, 2026, 9:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে নিখোঁজের ২ দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদের রমনা ঘাটে নিখোঁজের দুই দিন পর কলেজছাত্র সোহানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি স্থানীয়রা উদ্ধার করে। পরে খবর পেয়ে স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন।

এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারীর রমনা ঘাটে সাঁতরাতে নেমে নিখোঁজ হন তিনি। নিহত সোহান রংপুরের হারাগাছ এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অর্নাসের ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সোহান তার ৪-৫ জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারীর রমনা ঘাটে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সোহান শখের বসে ব্রহ্মপুত্র নদে নেমে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরেরদিন শনিবার নদে তল্লাশি করে তার সন্ধান পাওয়া যায়নি।

চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনর্চাজ নারায়ণ বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজছাত্রের মরদেহ স্থানীয়রা ব্রহ্মপুত্র নদের ভাটি সুন্দরগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করে। এর আগে আমাদের ডুবুরি দল নদে তল্লাশি করে তার সন্ধান পাননি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page