April 5, 2026, 3:57 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে বিএনপি নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত খাজনা (হাসিল) আদায়ের অভিযোগে হাটের ইজারাদার ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক ওরফে শাহীন শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল ভূরুঙ্গামারী হাটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আটক ফরিদুল হক ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন ব্যবসায়ী হাটে সরকার নির্ধারিত খাজনার চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ করেন। সেনাবাহিনীর টহল দলের কর্মকর্তারা খাজনার রশিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান। এরপর ফরিদুল হককে আটক করা হয়। পরে তাকে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়।

এদিকে ভূরুঙ্গামারী উপজেলা ভূমি কার্যালয়ের হাট ও ইজারা শাখার এক কর্মকর্তা বাদী হয়ে ফরিদুল হকের বিরুদ্ধে মামলা করেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, সরকার নির্ধারিত হাসিলের চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগে তাকে প্রথমে আটক করা হয়। পরে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার তাকে আদালতে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page