September 24, 2026, 11:58 pm
শিরোনামঃ
যশোরে ৬২ হাজার পিচ ট্যাপেনটাডোল ট্যাবলেটসহ ১জন আটক যশোরের ঝিকরগাছার ভ্যানচালক ইখলাস হত্যার ঘটনায় দু’জন আটক ; ভ্যান উদ্ধার যশোরের শার্শার নাশকতা মামলার আসামী যুবলীগ কর্মী ইমরান আটক মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে না ফেরার দেশে শার্শার আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান  বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি নজরুল আবারও ৪ দিনের রিমান্ডে ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা পাবনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা 
এইমাত্রপাওয়াঃ

কুড়িগ্রামে বাল্যবিয়ে করতে গিয়ে নানা-নাতি জেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বাল্যবিয়ের অপরাধে বর এবং তার নানার ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপক কুমার দেব শর্মা ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। বুধবার রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন– বর ইসমাঈল হোসেন এবং তার গ্রাম-সম্পর্কে নানা ফকির বাদশা। তারা উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের ভরতের ছড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বাল্যবিয়ে হচ্ছে এমন খবরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাইকেরছড়া ইউনিয়নে ভূরুঙ্গামারী থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পুলিশ ও উপজেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন বিয়ে সম্পন্ন হয়ে গেছে। তথ্য-প্রমাণে বাল্যবিয়ের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বর ও তার গ্রাম সম্পর্কের নানাকে কারাদণ্ড প্রদান করেন।

ওসি আলমগীর হোসেন জানান, সাজাপ্রাপ্ত বর ও অপর ব্যক্তিকে বৃহস্পতিবার কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page