September 30, 2026, 3:30 pm
শিরোনামঃ
পাকিস্তানের আকাশপথ বন্ধ ; চীনের আকাশপথ ব্যবহারের আলোচনায় ভারত সেনা প্রত্যাহার করলেও ইরাকের তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ‘নূহের নৌকা’র খোঁজে পাহাড় খনন করছে তুরস্ক যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন
এইমাত্রপাওয়াঃ

কূটনৈতিক তারবার্তা ফাঁস মামলায় অভিযুক্ত ইমরান খান ; হতে পারে ফাঁসি অথবা ১৪ বছরের জেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কূটনৈতিক তারবার্তা ফাঁস মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিকে মূল অভিযুক্ত হিসেবে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বিশেষ আদালতে গত শনিবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে এ অভিযোগপত্র জমা দেয়। এতে সাবেক মুখ্যসচিব আজম খান ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আসাদ উমরের নামও রয়েছে।

এ মামলায় দোষী সাব্যস্ত হলে ইমরান খান ও কোরেশির মৃত্যুদণ্ড কিংবা ১৪ বছর করে কারাদণ্ড হতে পারে।

অভিযোগপত্রে ২৭ জন সাক্ষীর কথা জানিয়েছে তদন্ত সংস্থা। তবে তাদের মধ্য থেকে ১২ জনকে শুনানিতে হাজির করা হতে পারে।

সবচেয়ে আলোচিত সাক্ষী আজম খান ইতোমধ্যে ইমরান খানের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেন, ইমরান খান কূটনৈতিক তারবার্তা জনসমক্ষে প্রদর্শন করবেন এবং স্থানীয় অংশীদারদের নিয়ে একটি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে, এমনটি সামনে এনে সুবিধা নেবেন বলে তাকে বলেছিলেন।

এদিকে জিজ্ঞাসাবাদে ইমরান খান তারবার্তাটি নিজের কাছে রাখার কথা স্বীকার করেন। তবে তারবার্তাটি ঠিক কোথায় রেখেছেন, তা মনে করতে পারছেন না বলে তদন্ত কর্মকর্তাদের জানান তিনি।

গত বছরের ৭ মার্চে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ইন্টারসেপ্ট ওয়াশিংটনে নিযুক্ত তৎকালীন পাকিস্তানি রাষ্ট্রদূত আসাদ মাজিদ এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মধ্যকার ওই কথোপকথনটি রেকর্ড করা হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page