October 9, 2026, 8:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কৃষ্ণ সাগরে আরও ৫৮ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কার করলো তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কৃষ্ণ সাগরে আরও ৫৮ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের মজুদ আবিষ্কার করেছে তুরস্ক। মজুদের পরিমাণ বেড়েছে অন্য একটি গ্যাসক্ষেত্রেও। এ নিয়ে কৃষ্ণ সাগরে দেশটির মোট প্রাকৃতিক গ্যাসের মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ৭১০ বিলিয়ন কিউবিক মিটার (বিসিএম)। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান এই ঘোষণা দিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

মন্ত্রিসভার বৈঠকের পর এরদোয়ান বলেন, তুরস্ক ক্যাকুমা-১ গ্যাসক্ষেত্রে ৫৮ বিলিয়ন কিউবিক মিটারের একটি নতুন রিজার্ভ আবিষ্কার করেছে। এছাড়া সাকারিয়া গ্যাসক্ষেত্রের আনুমানিক ভলিউম ৫৪০ বিসিএম থেকে ৬৫২ বিসিএমে উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, ‘তথ্য বিশ্লেষণের ফলে আমরা পূর্বে ঘোষিত ৫৪০ বিলিয়ন কিউবিক মিটার রিজার্ভকে ৬৫২ বিলিয়ন কিউবিক মিটারে সংশোধন করেছি।’

এরদোয়ান বলেন, নতুন আবিষ্কৃত ক্যাকুমা-১ গ্যাসক্ষেত্রে সাকারিয়া গ্যাসক্ষেত্রের সঙ্গে যুক্ত হবে। সেখান থেকে এটি জাতীয় গ্রিডে সংযুক্ত হবে।

জ্বালানির জন্য রাশিয়া, আজারবাইজান, ইরান, কাতার, যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ও আলজেরিয়া থেকে আমদানির ওপর নির্ভরশীল তুরস্ক। তবে নতুন আবিষ্কার দেশটিকে আমদানি নির্ভরতা কাটিয়ে উঠতে সহায়তা করবে।

ভূমধ্যসাগরে প্রাকৃতিক সম্পদের খোঁজে আরও অনুসন্ধান তৎপরতা চালিয়ে যাচ্ছে তুরস্ক। তবে বিরোধপূর্ণ পানিসীমায় চালানো তৎপরতা নিয়ে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে আঙ্কারার উত্তেজনা দেখা দিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page