April 13, 2026, 9:51 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আইন কাউকে হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সারা দেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে।

আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসির তৈরি খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। এজন্য আমি ভোরে রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলাম। সাধারণত ভোরে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে।

শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেক শ্রমিক অসন্তোষ ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, এখন আর সেই অসন্তোষ নেই। এটা কাটিয়ে ওঠা হয়েছে। আশুলিয়া, সাভার ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত।

এছাড়াও কৃষি জমি রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এসময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা. মো. এমদাদ উল্লাহ মিয়াসহ পুলিশ ও অন্যান্য দপ্তরের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page