October 10, 2026, 5:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরের চাঁদপাড়া গ্রামে কাউসার আলী (৫০) নামের এক  ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

১৪ জানুয়ারী মঙ্গলবার রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ওই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত

কাউসার আলী ওই গ্রামের মৃত লুৎফর লস্করের ছেলে।

নিহতের স্ত্রী ওজোলা খাতুন জানান, রাত সাড়ে ১২ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক বাড়িতে এসে তার স্বামীকে জোরকরে তুলে নিয়ে যায়। পরে চানপাড়া রেলগেট এলাকায় নিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরিবারের সদস্য টের পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করে। নিহতের শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত কাউসার কোটচাঁদপুরের জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার অন্যতম আসামী।

কোটচাঁদপুর থানার ওসি কবীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা নিহতের বাড়িতে এসেছি। কি কারণে কারা হত্যা করেছে তা তদন্তের পর জানা যাবে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page