October 3, 2026, 5:58 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

কোটা আন্দোলনকারীদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জাতিসংঘের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ছাত্রদের কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট পরস্থিতি সম্পর্কে যথেষ্ট পরিমাণে অবহিত জাতিসংঘ। তারা বিষয়টি নিবিড়ভাবে এবং উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারির এক প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁর মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

এছাড়া সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বানও জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি। জাতিসংঘ আরও বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকার আছে এবং সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা পরিস্থিতি সম্পর্কে খুব ভালভাবে অবহিত। নিবিড়ভাবে এবং উদ্বেগের মাধ্যমে এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আমরা। আমি মনে করি বাংলাদেশ হোক বা বিশ্বের যেকোনো স্থানেই হোক, জনগণের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ করার অধিকার আছে। যেকোনো রকম হুমকি বা সহিংসতা থেকে বিক্ষোভকারীদের সুরক্ষিত রাখতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page