September 30, 2026, 4:51 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কোনো দেশ থেকেই ইসরাইলের অভিযান সহ্য করবে না ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল বিশ্বের যেকোনো দেশ থেকেই অভিযানকে পরিচালনা করুক না কেন- তেহরান তা সহ্য করবে না। গতকাল (বুধবার) সন্ধ্যায় ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাসিম আল-আরাজির সাথে টেলিফোন আলাপে একথা বলেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান।

ফোনালাপে দুই কর্মকর্তা দুই প্রতিবেশী দেশের নিরাপত্তা রক্ষার ব্যাপারে যৌথ প্রচেষ্টার কথা গুরুত্ব সহকারে তুলে ধরেন। আহমাদিয়ান বলেন, ইরানের জনগণ ও সরকারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের অপতৎপরতা- তা যেকোন দেশ থেকেই চালানো হোক না কেন ইরান সেটি বরদাস্ত করবে না।

এর আগে, গতকালই ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানিও একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইরান-বিরোধী হুমকি তা যেখান থেকেই আসুক না কেন- তার জবাব দেবে। তিনি বলেছেন, ইরানের জবাব হবে সমানুপাতিক, চূড়ান্ত এবং শক্তিশালী।

আজকের বাংলা তারিখ



Our Like Page