September 2, 2026, 4:06 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে এখন থেকেই কাজ শুরু করুন : রাশেদ খান
এইমাত্রপাওয়াঃ

কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি : প্রধান নির্বাচন কমিশনার 

অনলাইন সীমান্তবাণী  ডেস্ক :  ‘কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি’ মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব একটা অংশগ্রহণমূলক না হলেও, তুলনামূলকভাবে ভালো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কাজী হাবিবুল বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে বিতর্কের ঝড়ে পড়ে গিয়েছিলাম। সুনাম খুব একটা শুনিনি, দুর্নামটাই বেশি শুনেছি। তবে ত্রিমুখী চাপের মুখে জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অনেকটা কঠিন ছিল।’

সিইসি আরও বলেন, ‘এই নির্বাচন খুব একটা অংশগ্রহণমূলক হয়েছে—তা কিন্তু নয়। একটি বড় দল নির্বাচন শুধু বর্জন করেনি, প্রতিহতও করতে চেয়েছিল। তবে বলতে হবে, এ নির্বাচন তুলনামূলক ভালো হয়েছে। সকলের সমন্বিত প্রয়াসে নির্বাচনটাকে উঠিয়ে আনা হয়েছে।’

এসময় সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘কোনো নির্বাচনই বির্তকের ঊর্ধ্বে যেতে পারেনি। এই নির্বাচন নিয়ে আমরা যে সন্তুষ্টি প্রকাশ করছি—তাও কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়।’

‘নির্বাচন হয়ে গেলেও রাজনৈতিক সংকট কাটেনি’ উল্লেখ করে তিনি বলেন, ‘এমন সংকটে দেশ সুস্থিরভাবে এগুতে পারে না। নির্বাচন নিয়ে প্রতি পাঁচ বছর পরপর সংকট তৈরি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page