April 11, 2026, 12:27 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল  চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায় পৃথিবীতে প্রত্যাবর্তন করলো আর্টেমিস ২ নভোচারীরা
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে ইউপিডিএফের ৩ কর্মীকে গুলি করে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মী নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন।

নিহতরা হলেন- সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা। তারা ঘটনাস্থলে নিহত হয় বলে দাবি করেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ি জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ইউপিডিএফ। এক বিবৃতিতে অবরোধের ঘোষণা দেয় ইউপিডিএফ।

বিবৃতিতে আরও বলা হয়, এর আগে গত বছর এই সন্ত্রাসী চক্র পানছড়ির পুজগাঙে বিপুল চাকমাসহ চার জনকে হত্যা করলেও তাদের বিরুদ্ধে সরকার-প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

পানছড়ি থানার ওসি মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বুধবার সকালে পানছড়ির লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের ২-৩ জন নিহত হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। সেখানে এখনো উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় এখনো লাশ তারা উদ্ধারে যেতে পারেননি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page