October 9, 2026, 12:45 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে তিনজন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে অজ্ঞাত তিন ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের পূজগাঙ মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পাঁচ ব্যক্তি একটি ইজিবাইকে (টমটম) করে উপজেলা সদরের দিকে যাওয়ার সময় অজ্ঞাতনামা বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজনকে বন্দুকধারীরা সঙ্গে করে নিয়ে যায় বলে স্থানীয়রা দাবি করেছেন।

একটি সূত্রের দাবি, পাহাড়ে সক্রিয় দুটি সশস্ত্র আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় ওই তিনজন নিহত হয়েছেন। তবে এসব দাবির বিষয়ে কোনো সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশও এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page