September 29, 2026, 11:20 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

খামার কর্মীদের গাফিলতিতে কানাডার রাস্তায় ছড়িয়ে পড়েছে ৫০ লাখ মৌমাছি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কানাডায় খামারের কর্মীদের গাফিলতির কারণে ট্রাক থেকে ৫০ লাখ মৌমাছি ছড়িয়ে পড়েছে রাস্তায়। ঘটনা যেমন মজার, তেমন ভয়ংকরও। মৌমাছিগুলোকে মৌচাকে রেখে শীতকালীন স্থানে স্থানান্তরের সময় ঘটে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।

পুলিশের কাছ থেকে এমন ঘটনার খবর পেয়েই ঘুম ভাঙে মৌমাছি চাষি মাইকেল বারবারের। মৌমাছিদের বাগে আনতে পুলিশ তার সাহায্য চায়। তাকে জানানো হয়, একটি ট্রাক থেকে ৫০ লাখ মৌমাছি পড়ে গেছে। খবর পেয়ে কাজে লেগে পড়েন উদ্ধারকারীরা।

খামার থেকে মৌমাছিগুলো পরিবহনের সময় স্ট্র্যাপগুলো আলগা হয়ে যায়। ফলে সহজেই ট্রাক থেকে বেরিয়ে পড়ে মৌমাছিগুলো। সাথে সাথে চারদিকে ছড়িয়ে পড়ে তারা। পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে খামারের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে মৌমাছিগুলোকে খুব রাগান্বিত ও বিভ্রান্ত অবস্থায় দেখতে পায়।

মাইকেল জানান ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান, ক্রুদ্ধ মেঘের মতো করে এক ঝাঁক মৌমাছি ঘুরে বেড়াচ্ছে। তারা যেমন ক্ষুব্ধ, তেমন সন্দিগ্ধ এবং আশ্রয়হারা।

জানা যায়, মৌমাছিসহ মৌচাক ট্রাকের পেছনে করে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় কানাডার অন্টারিওর বার্লিংটনে দুর্ঘটনাটি ঘটেছিল। মাইকেল জানান, ১১ বছরের কর্মজীবনে তিনি কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি। মাইকেলের মতে, এটা ছিল অন্যরকম অভিজ্ঞতা। তিনি আর কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে চান না।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে ওই ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। সেই সাথে ওই স্থান দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় চালকদের জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page