April 4, 2026, 10:59 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা ; দেওয়া হচ্ছে এসএসএফের নিরাপত্তায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) তার নিরাপত্তা দেওয়া শুরু করেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে এসএসএফ সদস্যরা আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়াকে নিরাপত্তা প্রদান শুরু করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বেলা দুইটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এসএসএফ সদস্যদের গাড়ি প্রবেশ করতে দেখা যায়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় আজ মঙ্গলবার যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ আসবেন।

গত ১০ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহিদ হোসেন জানান, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া; অথবা বলা যায়, তিনি চিকিৎসা মেইনটেন করতে পারছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page