April 13, 2026, 4:01 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

খুব শিগগিরই ইসরায়েলের পতন হবে : ইরানের প্রেসিডেন্ট 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, খুব শিগগিরই ইসরায়েলের পতন হবে।  আর তাদের মোকাবিলার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ।

গতকাল সিরিয়ার রাজধানী দামেস্কে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের কয়েকজন নেতা, সামরিক শাখার কমান্ডার এবং বুদ্ধিজীবীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রাইসি।

বৈঠকে ইরানি প্রেসিডেন্ট ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে বলেন, পুরো মুসলিম বিশ্ব ইহুদিবাদী ইসরায়েলের পতন, পবিত্র আল-কুদসের মুক্তি এবং স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, ফিলিস্তিনের ভাগ্য নির্ধারিত হবে যুদ্ধের ময়দানে প্রতিরোধ যোদ্ধাদের হাতে, আলোচনার টেবিলে নয়। যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে তাতে আমরা বিশ্বাস করি ইসরায়েলের পতন অতি নিকটে।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের ইচ্ছা শক্তির ওপর ভিত্তি করেই ফিলিস্তিন ভূখণ্ডের সার্বভৌমত্ব নির্ধারিত হবে। পশ্চিমারা যদি গণতন্ত্র চায় তাহলে ফিলিস্তিনি জনগণের ভোটকে স্বীকৃতি দিতে হবে এবং এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।  সূত্র : পার্স টুডে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page