March 13, 2026, 9:07 am
শিরোনামঃ
নোয়াখালীতে পুকুর সেচতে গিয়ে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার পাবনায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ নীলফামারীতে অগ্রণী ব্যাকের ভল্ট থেকে গায়েব হলো ৪৩ কোটি টাকা ইরানে ক্ষমতাসীনদের হত্যা করা খুবই সম্মানজনক : ট্রাম্প রুশ তেল ছাড়া বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল রাখা অসম্ভব : রাশিয়া ইরানকে গোপনে সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া : ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
এইমাত্রপাওয়াঃ

খুলনার বটিয়াঘাটায় স্কুলে যেয়ে শ্বাসকষ্টজনিত কারণে হঠাৎ অসুস্থ ৫০ ছাত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনার বটিয়াঘাটায় বিদ্যালয়ে গিয়ে শ্বাসকষ্টজনিত কারণে ৫০ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৯ জুলাই) উপজেলার জলমা চক্রাখালী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় তাদেরকে দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তৃপ্তি রাণী বিশ্বাস বলেন, স্কুলে আকস্মিক জেলা মাধ্যমিক স্কুল শিক্ষা কর্মকর্তা পরিদর্শনে আসেন। এর আগে প্রেয়ার ক্লাসে ২ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে ক্লাসে এসে আরও কয়েকজন অসুস্থ হয়।

জলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান চন্দ্র মন্ডল বলেন, স্কুলে প্রায় ৪০-৫০ জন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেকেই প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠে। যাদের সমস্যা একটু বেশি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।

বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও) ডা. মিজানুর রহমান বলেন, বেলা ১১টার দিকে ১৬-১৭ জন ছাত্রী চিকিৎসা নিতে আসেন। তাদের সবার মধ্যেই  হিস্টিরিয়াজনিত লক্ষণ ছিল। কয়েকজনের শ্বাসকষ্ট দেখা দেয়। ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪ জনের অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা মাধ্যমিক স্কুল শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মণ্ডল বলেন, স্কুলের ছাত্রীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে বটিয়াঘাটা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। প্রায় সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page