September 9, 2026, 4:32 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক

ইয়ানূর রহমান : খুলনার রূপসায় ইটভাটার ভেতরে ঢুকে যুবদলকর্মী ফখরুল শেখকে গুলি করে হত্যার ঘটনায় মূল শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদারকে যশোর সদর উপজেলার সীতারামপুর এলাকা থেকে আটক করেছে র‍্যাব-৬ এর সদস্যরা। এ আটকের মাধ্যমে বড় ধরনের সাফল্য পেয়েছে র‍্যাব-৬ যশোর ক্যাম্প।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স জানান, গত ১৫ আগস্ট মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতারামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, অভিযানের আগে র‍্যাব সদস্যরা পুরো এলাকা ঘিরে ফেলেন। পরে নির্দিষ্ট একটি বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট রাত ১টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় পাহারার দায়িত্বে ছিলেন ফখরুল শেখ। এ সময় দুর্বৃত্তরা ইটভাটায় ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা, রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

হত্যাকাণ্ডের পর র‍্যাব-৬ যশোর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মূল শুটার ইব্রাহিম হাওলাদার যশোরে আত্মগোপনে রয়েছেন। এরপর দ্রুত অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানান, আটককৃত ইব্রাহিমকে খুলনার রূপসা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত এবং হত্যার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page