March 28, 2026, 11:03 pm
শিরোনামঃ
জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ মারা গেছেন জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার দেশের সব পেট্রোল পাম্প তদারকি করতে ট্যাগ অফিসার নিয়োগ করবে সরকার পাবনায় মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত নারায়ণগঞ্জে মাদক কারবারিকে সংশোধনের জন্য চিল্লায় পাঠালেন এমপি ইরানে হামলা করায় এবার তোপের মুখে ইসরায়েলের মোসাদ প্রধান পেট্রোল রপ্তানি বন্ধ করতে যাচ্ছে রাশিয়া ইসরায়েলে ২৪ ঘণ্টায় ১০৩টি সামরিক অভিযান চালিয়েছে হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

খুলনায় টেকসই বাগদা চিংড়ি চাষের চ্যালেঞ্জ নিয়ে কর্মশালা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক খুলনায় ‘টেকসই বাগদা চিংড়ি চাষে চ্যালেঞ্জ ও সুযোগ’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার নগরীর শ্রিম্প টাওয়ারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের ফিশারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের (এফপি-বিপিসি) অর্থায়নে শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল মামুন, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সহ-সভাপতি ও খুলনা অঞ্চল প্রধান শেখ কামরুল আলম, ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)-এর সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন ও বাণিজ্য মন্ত্রণালয়ের ফিশারি প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের (এফপি-বিপিসি) সহকারী পরিচালক পলাশ কুমার ঘোষ।

কর্মশালায় মূল পেপার উপস্থাপন করেন ফোয়াবের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. মনিরুজ্জামান মনির। সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

শ্রিম্প হ্যাচারি এসোসিয়েশন অব বাংলাদেশ’র সচিব এসএম বাবরের উপস্থাপনায় কর্মশালায় বক্তব্য দেন ফোয়ারের খুলনা জেলা আঞ্চলিক কমিটির আহবাহক জসিম উদ্দিন খাজা, সদস্য সচিব মো. আলী হোসেন, ইকবাল হোসেন বিদ্যুৎ, রবীন্দ্রনাথ বিশ্বাস, পুরস্কারপ্রাপ্ত মৎস্য চাষী শেখ শাকিল হোসেন, চিংড়ি ব্যবসায়ী ইফতেখার আলম, অহিদুল হক, চিংড়ি খামারি আলমগীর হোসেন, সৈয়দা রেশমি আহমেদ, বুলু রাণি মন্ডল প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, দূষিত ও জীবানুমুক্ত পোনা চাষ করতে হবে। ভালো টেকনোলজি, ঘের, গুণগত মানসম্পন্ন পোনা ও ভালো মানের খাবার থাকলে উৎপাদনও বেশি হবে। এসব কিছু করতে হলে নিজের মতো করে করলে হবে না, সমন্বিত উদ্যোগ নিতে হবে। কারণ চাষিরা ক্ষতিগ্রস্ত হলে হ্যাচারি, খাবার ব্যবসায়ী, রপ্তানিকারকসহ সবাই ক্ষতিগ্রস্ত হবে।

এ কারণে প্রথমত, হ্যাচারি থেকে গুণগত মানসম্পন্ন পোনা সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া বক্তারা জীবানুমুক্ত ঘের তৈরি, ভাইরাসমুক্ত পোনা সরবরাহসহ চিংড়ি সেক্টরের সর্বত্র নিরাপদ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে খামারিদের ব্যাংক ঋণ এবং মাছের ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে রপ্তানিকারক সংগঠন বিএফএফইএ এবং পোনা উৎপাদক ও সরবরাহকারী সংগঠন ‘সেব’র পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page