October 7, 2026, 5:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

খুলনায় পুলিশের উপর বিএনপি নেতা-কর্মীদের হামলা ; রেল স্টেশনে ভাঙচুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খুলনা রেল স্টেশনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় রেল স্টেশনের দরজার গ্লাস ভাঙচুর করেছে তারা।

শনিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেন।

খুলনা রেল স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, কথা কাটাকাটির জেরে সংঘর্ষে জড়ায় আগতরা। এক পর্যায়ে তারা স্টেশনের গ্লাস ভাঙচুর করে। এসময় পুলিশকে খবর দিলে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে।

খুলনা রেলস্টেশনে পুলিশ অবস্থান নিলে সেখানে বিক্ষোভ করে বিএনপি নেতা কর্মীরা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন বলেন, “সমাবেশে অংশ নিতে আসা কাউকে বাঁধা দেওয়া হয়নি। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।”



Our Like Page