April 6, 2026, 3:02 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

খুলনায় মুসলিম কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক এবার খুলনায় মুসলিম এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শাওন মণ্ডল নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ধর্ষণের অভিযোগে গ্রেফতার শাওন মণ্ডল উপজেলার কাকদি এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডলের পুত্র।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এক মুসলিম যুবতীর (২১) সঙ্গে গত ২/৩ বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় শাওন মণ্ডলের। সেই সুবাদে শাওন তার সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা বলতো, একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের করণে একে অপরের সাথে দেখা করতে ১২ মার্চ সকালে বাসযোগে ভোলা থেকে খুলনায় আসে বাদী।

‘শাওন মণ্ডলের সাথে ফোনে যোগাযোগ করলে সে বাদীকে তেরখাদায় যেতে বলে। বাদী তেরখাদা বাজারে পৌঁছাইলে শাওন তাকে তার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে বুধবার দুপুর সোয়া ১টার দিকে তেরখাদা গ্রামস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে নিয়ে বাদীকে কুপ্রস্তাব দেয়। আসামি তার অবৈধ যৌন কামনা চরিতার্থ করতে বাদীকে জড়িয়ে ধরে ও স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌনপীড়ন করে।’

ওসি মেহেদী হাসান আরও জানান, ‘মুসলিম ওই যুবতীর স্বজনরা ভোলা থেকে খুলনা পৌঁছালে গভীর রাতে মামলা করেন। সঙ্গে সঙ্গে ধর্ষক শাওন মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আর কলেজ শিক্ষার্থী যুবতীকে মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page