October 1, 2026, 11:48 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

খেলা হবে ; রাশিয়ায় পৌঁছেছে উ. কোরিয়ার অস্ত্রবাহী ১ হাজার কন্টেইনার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য উত্তর কোরিয়ার কাছে অস্ত্র চেয়েছিল রাশিয়া। আর সেই চাওয়া অনুযায়ী, পারমাণবিক শক্তিসমৃদ্ধ দেশটি রাশিয়াকে অস্ত্র দিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দারা।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) একটি বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় গেছে ১ হাজারেরও বেশি অস্ত্রবাহী কন্টেইনার। ব্রিটিশ গোয়েন্দারা আশঙ্কা করছেন, যদি এ ধারা চলতে থাকে তাহলে রাশিয়ার অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হবে উত্তর কোরিয়া।

এ ব্যাপারে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘অস্ত্র সরবরাহের সাম্প্রতিক তথ্যগুলো রাশিয়া অস্বীকার করলেও, এটি নিশ্চিত যে উত্তর কোরিয়ার অস্ত্র রাশিয়ার পশ্চিমাঞ্চলের অস্ত্র ডিপোতে পৌঁছেছে। এসব ডিপো ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সহায়তা করে।’

‘যে গতিতে উত্তর কোরিয়া এখন অস্ত্র সরবরাহ করছে; (গত কয়েক সপ্তাহে ১ হাজারেরও বেশি কন্টেইনার) সেটি ধরে রাখতে পারলে তারা— বেলারুশ ও ইরানের সঙ্গে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহকারী দেশে পরিণত হবে।’

ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, কি শর্তে উত্তর কোরিয়া রাশিয়ায় অস্ত্র দিতে সম্মত হয়েছে সেটি নিশ্চিত নয়। তবে  এক্ষেত্রে বেশ কয়েকটি দিক থাকতে পারে। হতে পারে রাশিয়া উত্তর কোরিয়াকে অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আবার হতে পারে মহাকাশ গবেষণায় তারা সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page